জেএমবি সন্দেহে দুই দম্পতি আটক

ডেইলি বাংলার আলো ::
প্রকাশিত September 7, 2016

Atokরিপোর্ট ডেস্ক: রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে নতুন ধারা জেএমবির সন্দেহভাজন দুই দম্পতিকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলাবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-২। র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান গণমাধ্যমকে জেএমবি দম্পতিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আটক দুই দম্পতি বিদেশ যাওয়ার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের আটক করি।

(বাংলার আলো/৭ সেপ্টেম্বর/এমজে/এএ.ঘ)