• ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সূর্যভিলা থেকে ১৯ গ্রেনেড উদ্ধার

admin
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৬
সূর্যভিলা থেকে ১৯ গ্রেনেড উদ্ধার
অনলাইন ডেস্ক: রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানা থেকে ১৯টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। রোববার সন্ধ্যায় উদ্ধার অভিযান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে সর্বমোট ১৯টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গ্রেনেড তৈরির সরঞ্জাম, কনটেইনার ও স্প্লিন্টার পাওয়া গেছে সেখানে। ওই বাড়ি থেকে যে কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে, তার হাতে একটি নাইন এমএম পিস্তল ছিল। পাশে আরো একটি একই ধরনের অস্ত্র পড়ে ছিল। তিনি জানান, লাশ​টি আজিমপুরে নিহত জঙ্গি তানভীর কাদেরীর ছেলে আফিফ কাদেরীর।
মনিরুল আরো বলেন, ময়নাতদন্তের জন্য উদ্ধার হওয়া লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় রাতেই রাজধানীর দক্ষিণখান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হবে।
শনিবার ভোররাতে দক্ষিণখানের আশকোনায় সূর্যভিলা নামের একটি বাড়ির জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস‌্যরা। অভিযানের এক পর্যায়ে পুলিশের আহ্বানে সাড়া দিয়ে চারজন আত্মসমর্পণ করলেও এক নারী, এক কিশোর ও শিশুটি বাড়ির ভেতরে থেকে যায়। এরপর দুপুরে ১টার দিকে বোরকা পরা এক নারী শিশুটিকে নিয়ে বেরিয়ে এসে তার দেহের সঙ্গে থাকা গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হন। আর আহত হয় শিশুটি। অভিযানে জঙ্গিনেতা তানভীর কাদেরীর ছেলেও নিহত হন।
আহত হওয়ার পর শিশুটি তার নাম বলেছে সাবিনা। আর বাবার নাম ইকবাল। তার মায়ের নাম শাকিরা।
পুলিশ বলছে, আত্মসমর্পণ করা চারজন হচ্ছেন জঙ্গিনেতা জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার শীলা ও তার মেয়ে। আরেক জঙ্গিনেতা মুসার স্ত্রী তৃষ্ণা ও তার মেয়ে। – See more at: http://www.manobkantha.com/2016/12/25/179568.php#sthash.crHXXQgx.dpuf