• ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কানাইঘাটে জাল টাকা তৈরির সরঞ্জামসহ আটক ২

admin
প্রকাশিত জানুয়ারি ৭, ২০১৭
কানাইঘাটে জাল টাকা তৈরির সরঞ্জামসহ আটক ২

কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটে জাল টাকা তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করেছে র‌্যাব। র‌্যাবের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এএসপি সুজন চন্দ্র সরকারের ও এএসপি বেল্লাল হোসেন মল্লিকের নেতৃত্বে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কানাইঘাটের শিবনগর এলাকার ওসমান আলীর ছেলে এমদাদ উল্লাহ (৫১) ও ঢালাইচর এলাকার রঞ্জন মালাকারের স্ত্রী গীতা রানী মালাকার (৪৭)। র‌্যাব-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডালাইচর নয়ামাটি গ্রামের রঞ্জন মালাকারের বসতঘরে জালনোট প্রস্তুতের সময় কালো রঙের দু’টি ডাইস, এক হাজার টাকার নোটের সমান ১৫৩ টি কালো রঙের কাগজ, একটি কাঠের হাতলযুক্ত ব্রাশ, কেমিক্যাল ভর্তি বিভিন্ন সাইজের ১৪টি প্লাস্টিকের বোতল, একটি কাটার কাঁচিসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা এর আগে জাল টাকা তৈরি প্রতারণায় বেশ কয়েকবার আইনশৃঙ্খখলা বাহিনীর হাতে আটক হয়েছিলেন বলে র‌্যাব জানিয়েছে।