• ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আগামী পয়লা জানুয়ারি সিলেটসহ সারাদেশে পালিত হবে ‘বই উৎসব’

admin
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৭
আগামী পয়লা জানুয়ারি সিলেটসহ সারাদেশে পালিত হবে ‘বই উৎসব’

বাংলার আলো ডেস্ক ::::::: নতুন বছরে নতুন বই অপেক্ষায় আছে শিশুরা । শিক্ষার্থীদের কাছে নতুন বইয়ের ঘ্রানের চেয়ে আর প্রিয় কি হতে পারে। আর মাত্র কয়েকদিন দিন। এরপরই বই উৎসবে মন মাতাবে শিক্ষার্থীরা । ঝকঝকে পাতার ছবি,গল্প আর ছড়ায় মেতে উঠবে শিশুরা-কিশোররা ।আগামী পয়লা জানুয়ারি সিলেটসহ সারাদেশে পালিত হবে ‘বই উৎসব’। সে লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য এরই মধ্যে সিলেটে ৮২ লাখ ৪৬ হাজার ৭১৬ কপি নতুন বই এসে পৌঁছেছে। কোনো সমস্যা না হলে এবারও বছরের প্রথম দিনেই নতুন বই তুলে দেওয়া হবে সিলেটসহ সকল বিভাগের ক্ষুদে শিক্ষার্থীদের হাতে হাতে ।

এবার সিলেট বিভাগের চারটি জেলার মধ্যে সিলেট জেলায় প্রাথমিকে ২৭ লাখ ৩ হাজার ৯৭৪ কপি পাঠ্যবই বিতরণ করা হবে। সুনামগঞ্জ জেলায় ২১ লাখ ৯৯ হাজার ৩০৫কপি, হবিগঞ্জে ১৮ লাখ ৩৪হাজার ৭৯০ কপি এবং মৌলভীবাজারে ১৫ লাখ ৮ হাজার ৬৪৭ কপি বই বিতরণ করা হবে।

সিলেট জেলার মধ্যে প্রাথমিকে সিলেট সদরে ৪লাখ ৯০ হাজার ১৬৪ কপি, জকিগঞ্জে ১ লাখ ৯৪ হাজার ১১৮ কপি , বিশ্বনাথে ১ লাখ ৬৮ হাজার ৫৬৭ কপি, বালাগঞ্জে ২ লাখ ৫১ হাজার ৯১৬, দক্ষিণ সুরমায় ১ লাখ ৯৮ হাজার ৬০০ কপি, ফেঞ্চুগঞ্জে ৭৩ হাজার ২৩০ কপি, বিয়ানীবাজারে ১ লাখ ৭১ হাজার ৬৭৮ কপি,কানাইঘাটে ২ লাখ ৬৯ হার ৬৪০ কপি, গোলাপগঞ্জে ২ লাখ ৩৪ হাজার ৭৮৬ কপি, কোম্পানীগঞ্জে ১ লাখ ৪৫ হাজার ৯৩৫ কপি, গোয়াইনঘাটে ২ লাখ ৫২ হাজার ০৯ কপি এবং জৈন্তাপুরে ১ লাখ ১৯ হাজার ৫২০ কপি বই সরকারের নির্দেশ অনুযায়ী বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বইগুলো বিতরণ করা হবে।

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল খালিক জানান, ইতোমধ্যেই বই বিতরণের সব ধরনের প্রক্রিয়া শেষ হয়েছে। সব ধরনের নির্দেশনা দিয়ে উপজেলা শিক্ষা অফিসগুলোতে বই পাঠানো হয়েছে। সরকারের নির্দেশনা অনযায়ী ১ জানুয়ারি উৎসবমুখর পরিবেশেই ক্ষুদে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে।

এদিকে, মাধ্যমিক পর্যায়ের বই বিতরণের প্রস্তুতিও শেষ হয়েছে বলে সিলেট জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে। কোনো সমস্যা না হলে এবারও বছরের প্রথম দিনেই প্রাথমিক এবং মাধ্যমিক শ্রেণীর সকল শিক্ষার্থীরা বই পাবে বলে আশা করা যাচ্ছে।

উল্লেখ্য, ২০১১ সালের পহেলা জানুয়ারি বই উৎসবের পর থেকে প্রতি বছর শিক্ষার্থীরা এই দিনটির জন্য আগ্রহে এবং অপেক্ষায় থাকে। নতুন বই শিক্ষার্থীদের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেয়। নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীর বই বরণসহ বই উৎসবকে স্মরণীয় করে রাখতে প্রস্তুত সিলেটের প্রাথমিক স্তরের বিদ্যালয়গুলো।