
বাংলার আলো ডেস্ক :::::::: সিলেট নগরীর উন্নয়নে সরকার বরাদ্দ দেয়। কিন্তু বর্তমান মেয়র আরিফুল হক এসকল কৃতিত্ব নিজের ও বিএনপির ঘরে তুলছেন।এমনটি বলেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান।শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে আরিফের ব্যাপারে এমন মন্তব্য করেন কামরান।এসময় তিনি বর্তমান সরকারের আমলে সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়েও প্রধানমন্ত্রীকে অবহিত করেন।কামরানের নালিশের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এগুলোর প্রচারে আপনাদের অন্তর্ভুক্ত হতে হবে। ভোটের চিন্তায় আমি উন্নয়ন কাজ কখনো বন্ধ করতে পারবো না। সব জায়গায় সমানভাবে উন্নয়ন করা আমার লক্ষ্য। উন্নয়ন এক জিনিস ভোট আরেক জিনিস।এ সময় শেখ হাসিনা সর্বস্তরের নেতাকর্মীকে আগামী যত নির্বাচন আসবে তাতে নৌকার পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান। পাশাপাশি সরকারের উন্নয়ন ও বিএনপি-জামায়াত জোটের অপকর্মের কথা তুলে ধরার ওপর গুরুত্ব দেন।এসময় সিটি করপোরশনের সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগেরও নির্দেশ দেন শেখ হাসিনা।আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসের শেষ সপ্তাহ থেকে পাঁচ নগরী সফর শুরু করবেন প্রধানমন্ত্রী।উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে সিলেট সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচনে সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে হারিয়ে প্রথমবারের মতো মেয়র হন বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী