• ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সৌদি আরবে বাংলাদেশীদের মৃত্যুতে কর্মসংস্থান মন্ত্রীর শোক

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০১৮
সৌদি আরবে বাংলাদেশীদের মৃত্যুতে কর্মসংস্থান মন্ত্রীর শোক

বাংলার আলো ডেস্ক :::::::: সৌদি আরবের পশ্চিমাঞ্চলের জিজান প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১০জন বাংলাদেশীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বাণীতে মন্ত্রী বলেন, সৌদি আরবে জিজান প্রদেশে ১০ জন বাংলাদেশী কর্মী কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করায় আমি গভীরভাবে শোকাহত।
তিনি বলেন, তারা বিদেশে কাজ করে কষ্টার্জিত আয় দিয়ে তাদের পরিবারকে সচ্ছল রেখেছিল এবং দেশের জন্য রেমিটেন্স প্রেরণ করতো।
গত ৬ জানুয়ারি শনিবার সকাল ৭টার দিকে আবাসস্থল থেকে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন। মন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।৮ জানুয়ারি ২০১৮ (বাসস)