• ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গরীব অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: মেয়র আরিফ

admin
প্রকাশিত জানুয়ারি ১০, ২০১৮
গরীব অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: মেয়র আরিফ

বাংলার আলো ডেস্ক :::::::: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, গরীব অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দেশ সমাজ এগিয়ে নিতে হলে আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে কাজ করে যেতে হবে। তাই সমাজের জাতি বর্ণ নির্বিশেষে সকল দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের জন্য কাজ করে যেতে হবে। তাহলে সমাজ হবে উন্নত, দেশে হবে সমৃদ্ধি।

এনসিসি ব্যাংক লিমিটেড কুমারপাড়া শাখার উদ্যোগে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে এ কথা বলেন তিনি।

বুধবার সকালে কুমারপাড়া এলাকায় শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক কুমারপাড়া শাখা’র ব্যবস্থাপক মো. আলতাফ, অফিসার সুমন্ত গুপ্ত, জুরেজ আব্দল্লাহ গুলজার প্রমুখ।

এসময় অসহায়-গরীব শীতার্ত মানুষের হাতে শীতের কম্বল তুলে দেন মেয়র আরিফুল হক চৌধুরী।