নগরীতে ব্যবসায়ীর উপর হামলা: গুরুতর আহত

ডেইলি বাংলার আলো ::
প্রকাশিত March 18, 2018
নগরীতে ব্যবসায়ীর উপর হামলা: গুরুতর আহত

নগরীতে ব্যবসায়ীর উপর হামলা: গুরুতর আহতবাংলার আলো ডেস্ক :::::: সিলেট নগরীতে এক ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। আহত ব্যবসায়ী মোস্তাক আহমদ শেখঘাট কলাপাড়ার মো: হাসিম মিয়ার ছেলে, শনিবার রাতে কাজিরবাজার থেকে ব্যবসা প্রতিষ্ঠানবন্ধ করে শেখঘাট বাসায় যাওয়ার পথে নার্সারির সামনে ট্রাকের পিছনে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে উৎপেতে থাকে।ব্যবসায়ী মোস্তাক আহমদকে দেখার সাথে সাথে সন্ত্রাসীরা রামদা দিয়ে তার হাত ও পায়ে কুপাতে থাকে।আত্মচিৎকার শুনে আশ-পাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্বার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। । হামলার কিছুক্ষনের মধ্যে পুলিশ রুবেল আহমদকে আটক করে।আহত মোস্তাক আহমদ জানান, গত ৮ই মার্চ তার কাছে সন্ত্রাসীরা চাদা দাবি করে। চাদা না দেওয়ায় গত ১১ই মার্চ কাজির বাজার তার ব্যবসা প্রতিষ্টানে হামলা চালিয়ে ভাংচুর করে।এর প্রেক্ষিতে মোস্তাক আহমদ বাদী হয়ে রুবেল, রনিকে আসামী করে কোতায়ালী থানায় একটি মামলা দায়ের করেন। এর জের ধরে শনিবার রাতে সংঘটিত হয়।