• ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

কৃতজ্ঞতা প্রকাশ করতে ওসমানী হাসপাতালে ড. জাফর ইকবাল

admin
প্রকাশিত এপ্রিল ৫, ২০১৮
কৃতজ্ঞতা প্রকাশ করতে ওসমানী হাসপাতালে ড. জাফর ইকবাল

বাংলার আলো ডেস্ক ::::: ক্যাম্পাসে হামলায় আহত হওয়ার পর জরুরি অবস্থায় ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর চিকিৎসায় বোর্ড গঠন করায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার ডা. মাহবুবুল হকসহ চিকিৎসকদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিযেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবাল। আজ বৃহস্পতিবার দুপুরে পরিদর্শনে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।এ সময় উপস্থিত ছিলেন- হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার ডা. মাহবুবুল হক, উপপরিচালক দেবপদ রায়, জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক, হাসপাতালের পিএ টু পরিচালক রুহুল আমিন, ওয়ার্ড মাস্টার রওশন হাবিব, ব্রাদার ইনচার্জ সাদেক আহমদ, ফখরুল, আনছার সদস্য নাসির প্রমুখ। এছাড়াও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।