• ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

কৃষক লীগ সিলেট মহানগর কমিটি অনুমোদন

admin
প্রকাশিত এপ্রিল ৫, ২০১৮
কৃষক লীগ সিলেট মহানগর কমিটি অনুমোদন

মোমিন সভাপতি, বাবলু সাধারণ সম্পাদক
জমসেদ সিরাজ সাংগঠনিক সম্পাদক
আব্দুল মোমিনকে সভাপতি, অ্যাডভোকেট আব্দুর রকিব বাবলুকে সাধারণ সম্পাদক ও মো. জমসেদ সিরাজকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ কৃষকলীগ সিলেট মহানগরের ৫১ সদস্য কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা হলেন সহ সভাপতি রেজাউল হক রাসেল, আমের আহমদ, ডা. নজরুল ইসলাম ফারুকী, খালেদ মজনু, শেখ মুহাম্মদ আজাদ, কুতুব উদ্দিন, ডা, বিজিত কুমার পাল, যুগ্ম সম্পাদক সুয়েব বক্স, সোয়েব আহমদ চৌধুরী, সমসের সিরাজ সোহেল, সাংগঠনিক সম্পাদক ইমরুল কয়েস লোদী ও এইচএম শাকিল। অর্থ সম্পাদক মুহিবুর রহমান মুহিত, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খাইরুল আনাম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু রায় চৌধুরী, দপ্তর সম্পাদক কবির আহমদ শাহাজাহান, তথ্য ও প্রকাশনা সম্পাদক জাকারিয়া চৌধুরী পল্লব, সমবায় সম্পাদক মাজহারুল ইসলাম রুকন, কুঠির শিল্প বিষয়ক সম্পাদক শাহেদ আহমদ সুমিত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. ইশরাকুল বারি উজ্জল, মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন, কৃষিপণ্য ও ফসল বিষয়ক সম্পাদক বিধান পাল, কৃষিপণ্য ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক মঞ্জুরুল আলম, পানি সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক সাহেদ আহমদ, ভূমি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম সাবেল।
কমিটি অনুমোদন দিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা-প্রকাশ করেছেন যে, বাংলাদেশ কৃষক লীগ সিলেট মহানগর কমিটি অতীতের মতো আগামীতেও বাংলাদেশ আওয়ামী লীগ, নৌকা ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে কাজ করবে।-বিজ্ঞপ্তি