ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে বইপোকার মানববন্ধন

ডেইলি বাংলার আলো ::
প্রকাশিত April 7, 2018
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে  বইপোকার মানববন্ধন

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে  বইপোকার মানববন্ধনবাংলার আলো ডেস্ক ::::::: সিলেটে ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে বইপোকার উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।শুক্রবার (৬ এপ্রিল) বেলা ৩টার দিকে সিলেট শহিদ মিনারের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।এ সময়অংশগ্রহণকারীরা মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেন। তাঁরা তাদের বিভিন্ন দাবি ও স্লোগান ও প্লেকার্ডের মাধ্যমে তুলে ধরেন।মানববন্ধনে তারা বলেন, ‘দেশে ধর্ষণ একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখন এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেয়া হলে আগামীতে অবস্থা আরো ভয়াবহ হবে। সরকারের কাছে আমাদের দাবি এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হোক।’ধর্ষণ মামলার জামিন না দেয়ার আইন করার জন্যেও তারা দাবি করেন।আগামীতে প্রয়োজনে আরো কঠোর কার্যক্রমের ঘোষণা দিবেন বলেও তারা জানান।