• ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মাধবপুরে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

admin
প্রকাশিত এপ্রিল ৮, ২০১৮
মাধবপুরে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

বাংলার আলো ডেস্ক :::::::: হবিগঞ্জের আন্ত:জেলা ডাকাত দলের সদস্য বাহার মিয়া (৩০) কে গ্রেপ্তার করেছে মাধবপুর থানা পুলিশ।

রোববার (৮ এপ্রিল) ভোররাতে লাখাই উপজেলার বুল্লা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম জানান, রোববার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা বুল্লা গ্রাম থেকে বাহার মিয়াকে গ্রেপ্তার করা হয়। বাহার মাধবপুর উপজেলার মাল্লা গ্রামের ঝাড়ু মিয়ার ছেলে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, বাহারের বিরুদ্ধে ৩টি ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।