• ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

 বিয়ানীবাজারে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

admin
প্রকাশিত এপ্রিল ১৬, ২০১৮
 বিয়ানীবাজারে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

 বিয়ানীবাজারে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার বাংলার আলো ডেস্ক ::::::: বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১৫ এপ্রিল) রাতে উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত জালাল আহমদের বিরুদ্ধে জিআর মামলা ছিল। তিনি বাহাদুর পুর এলাকার মৃত ইসলাম উদ্দিনের পুত্র।পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান চালানোর সময় এসআই বিরাজ আদালতের পরোয়ানাভুক্ত আসামি জালাল আহমদকে গ্রেপ্তার করেন।বিয়ানীবাজার থানার ওসি শাহজালাল মুন্সী বলেন, গ্রেপ্তারকৃত জালালকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।