
রোটারী ডিস্ট্রিক ৩২৮২ রোটা বর্ষ ২০১৭/২০১৮
রোটারী ডিস্ট্রিক রোটা বর্ষ-২০১৭/২০১৮ টপ ওয়ান ড্রীম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন,রোটারিয়ান মোহাম্মদ তৌফিক বকস্ লিপন। গত ৩০ জুন চট্রগ্রাম হল ২৪ এ ডিস্ট্রিক এওয়ার্ড অনুষ্টানে তাকে এ পদে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এটিএন বাংলা চ্যানলের চেয়ারম্যান ড.মাহফুজুর রহমান। ডিজি-১৭/১৮ ড. তৈয়ব চৌধুরীর সংঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ডিজিই রোটারিয়ন আতাউর রহমান পীর,ফাস্ট লেডি ফারজানা হক রূপসা,ফিউচার লেডি ফিরোজা খাতুন, ডিস্ট্রিক অফিসিয়াল ও রোটারী নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে রোটারিয়ান মোহাম্মদ তৌফিক বকস্ লিপন, সমাজসেবায় বিভিন্ন কর্মকান্ডে প্রায় ৪০ টি এওয়ার্ড লাভ করেন। তার মধ্যে ৫ টি রানিং সিল এওয়ার্ড লাভ করেন তিনি। উক্ত অনুষ্ঠানে তাকে টপ ওয়ান প্রেসিডেন্ট ও ডিস্ট্রিক এর মধ্যে টপ ওয়ান ঘোষনা করা হয়। রোটারিয়ান মোহাম্মদ তৌফিক বকস্ লিপন তার ক্লাবের সকল নেতৃবৃন্দদের ধন্যবাদ জানিয়ে বলেন,আগামীতে তিনি আরও জোরালোভাবে আর্তমানবতার সেবায় কাজ করবেন। সে জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। প্রেস-বিজ্ঞপ্তি।