
সিলেট ৪ আসনের সংসদ সদস্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ বলেছেন,আওয়ামীলীগ দেশের উন্নয়নের চাকাকে বেগবান করেছে। শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার,অবিচল গতিতে এগুচ্ছে বাংলাদেশ। পদ্মা সেতু, মেট্রোরেল যা আমাদের জন্য ছিলো স্বপ্ন তা আজ দৃশ্যমান হতে চলেছে। দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছে। মেধাবীদের দ্বারা গঠিত হচ্ছে রাষ্ট্রের প্রশাসন।
তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় রাষ্ট্র পরিচালনায় আওয়ামীলীগ সফল হয়েছে। নিত্যপন্য!র বাজার দর জনসাধারণের হাতের নাগালে। আওয়ামীলীগের শাসনামলে ব্যর্থতা নেই, আছে সর্বক্ষেত্রে বিভিন্ন স্থানে উন্নয়নের যুগান্তকারী সফলতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করেন জনকল্যাণে করেন। মানুষ, মানবতার দিশারী হয়ে কাজ করে তিনি দেশের রাজনৈতিক পরিমণ্ডল ছাড়িয়ে বিশ্ব নেতাদের মধ্যেও আলোচিত রাষ্ট্র নায়ক।
ইমরান আহমদ আরো বলেন, দেশের উন্নয়নের এই চিত্রই আবারো আওয়ামীলীগকে ক্ষমতায় আনবে। জনগণের তরে আওয়ামী লীগ তথা শেখ হাসিনার নানা উদ্যোগ প্রশংসনীয় এবং এরই ধারাবাহিকতায় আমাদের এগুতে হবে। আজ যে উন্নয়নগুলো আমি করতে পেরেছি তাও আমাদের প্রধানমন্ত্রীর উপহার।
তিনি বলেন,বঙ্গবন্ধু আমার আদর্শ, শেখ হাসিনা আমার বিশ্বাস। আর এ বিশ্বাসের বন্ধন আছে বলেই আমি এখানকার মানুষের জন্য কাজ করতে পারছি। আবারো নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নের পরিক্রমাকে জাগ্রত রাখতে তিনি সকলের প্রতি আহবান জানান।
শনিবার (৩ নভেম্বর) সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়ন ও ফতেহপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন কালে আয়োজিত সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেন।
শনিবার দুপুর ১২ টায় হাজী মদরিছ আলী উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট একাডেমি ভবনের ১ম তলার ভিত্তি প্রস্থর, শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন, এম. সাইফুর রহমান কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন, বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়ের উর্ধ্বমুখী ভবনের ভিত্তি প্রস্থর,চৌমুহনী-দারা বাজার রাস্তার পাকা করণের উদ্বোধন।
এছাড়াও ২টি পিআইও ব্রিজের উদ্বোধনও করেন তিনি। গোয়াইনঘাট-সালুটিকর গাং কিনারী রাস্তার লেঙ্গুড়া অংশের ২ কি.মি. পাকা কাজের উদ্বোধন। এছাড়া নন্দিরগাঁও ইউনিয়নের আঙ্গারজুর আলিম মাদ্রাসার ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ১ম তলার ভিত্তি প্রস্থর স্থাপন করেন তিনি।
ফতেহপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাষ্টার নজরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিনের পরিচালনায় বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৪টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইমরান আহমদ এম.পি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা মাষ্টার ইসমাইল আলী,সুবাস চন্দ্র পাল ছানা, শিক্ষক ফরিদ আহমদ শামীম, ইউ.পি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, আমিনুর রহমান চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন মাষ্টার,উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আশিকুর রহমান, মো. সিরাজ উদ্দিন, মো. দেলোয়ার হোসেন, মো. নাছির উদ্দিন, কামরুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সুভাস দাস, গোলাম কিবরিয়া রাসেল, মুজিবুর রহমান, সোহান দে, ফয়সল আহমদ, কামাল হোসেন,রাশিদ আলী, জুবায়ের আহমদ, মাসুক আহমদ, বিধান চন্দ, জিয়াউল ইসলাম চৌধুরী, মিসবাহ উদ্দিন, জুবের আহমদ, আব্দুল্লাহ আল মামুন, খালেদ আহমদ, আরিফ মাহমুদ শাহিন, আবুল হোসেন, মুজিবুর রহমান প্রমুখ।