• ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে অবৈধ সিগারেট ও বিড়িসহ আটক ১

admin
প্রকাশিত নভেম্বর ৭, ২০১৮
গোলাপগঞ্জে অবৈধ সিগারেট ও বিড়িসহ আটক ১

সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়ে অবৈধ সিকারেট ও বিড়িসহ আব্দুল মান্নান (২৮) নামের এক যুবককে আটক করেছে ডিবি) পুলিশ। মঙ্গলবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আব্দুল মন্নান কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউপির নয়ামাটি গ্রামের আব্দুর রহমানের ছেলে। সে দীর্ঘদিন থেকে চৌমুহনী জামে মসজিদের পাশে একটি পান-সিগারেটের দোকানে অবৈধ এসব সিগারেট ও বিড়ি বিক্রি করে আসছিল বলে পুলিশ জানায়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) ডিবির এসআই আলাউদ্দিন,এসআই সুহানা বেগম, এএসআই সুমন খাঁন একদল পুলিশ নিয়ে গোলাপগঞ্জ বাজারের চৌমুহনীস্থ একটি পানের দোকান অভিযান চালান। এসময় ভারতীয় অবৈধ ১হাজার ৫০০ শলাকা সিগারেট ও ৮হাজার বিড়িসহ পানের দোকানদার আব্দুল মন্নানকে আটক করা হয়।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) ডিবি পুলিশের অফিসার ইনচার্জ কামাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করেন।