• ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ছাতকে লেগুনার ধাক্কায় প্রবাসী নিহত

admin
প্রকাশিত নভেম্বর ৭, ২০১৮
ছাতকে লেগুনার ধাক্কায় প্রবাসী নিহত

সুনামগঞ্জের ছাতকে লেগুনার ধাক্কায় সৈয়দ নিজাম উদ্দিন (৩০) নামের এক সৌদি আরব প্রবাসীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার উত্তর বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক জাউয়াবাজার ইউনিয়নের দক্ষিণ বড়কাপন গ্রামের মৃত হাজী রফিক আলীর পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে যাত্রীবাহী লেগুনা দোয়ারাবাজার উপজেলার শ্রীপুর থেকে যাত্রী নিয়ে বড়কাপন বাজারে যাওয়ার পথে উত্তর বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে চালক তাৎক্ষণিক লেগুনাটি ফেলে পালিয়ে যায়।

ছাতক থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লেগুনাটি আটক করেছে।