• ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সোমবার থেকে জাতীয় পার্টির মনোনয়নপত্র বিতরণ শুরু 

admin
প্রকাশিত নভেম্বর ৮, ২০১৮
সোমবার থেকে জাতীয় পার্টির মনোনয়নপত্র বিতরণ শুরু 

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির মনোনয়ন পত্র বিতরণ শুরু হবে সোমবার বেলা ১১টায়।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলশানের ইমানুয়েলস মিলনায়তনে মনোনয়ন পত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করবেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।