সাবেক প্রতিমন্ত্রী মাওলানা নুরুল মারা গেছেন

ডেইলি বাংলার আলো ::
প্রকাশিত November 11, 2018
সাবেক প্রতিমন্ত্রী মাওলানা নুরুল মারা গেছেন

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা নুরুল ইসলাম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

রোববার সকালে ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাওলানা নুরুল ইসলাম ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিএনপি’র মহাসচিব মরহুম ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদারকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

আওয়ামী লীগ সরকার গঠন করলে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।