• ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বিএনপির মনোনয়ন ফরম নিলেন বেবী নাজনীন ও হেলাল খান

admin
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০১৬
বিএনপির মনোনয়ন ফরম নিলেন বেবী নাজনীন ও হেলাল খান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি থেকে মনোনয়ন ফরম নিয়েছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন ও চিত্রনায়ক হেলাল খান। নীলফামারী-৪ আসন (সৈয়দপুর-কিশোরগঞ্জ) থেকে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় এ ফরম নিয়েছেন বেবী নাজনীন। অন্যদিকে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সিলেট-৬ আসনে লড়তে মনোনয়নপত্র কিনেছেন হেলাল খান।

সোমবার (১২ নভেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেবী নাজনীনের হাতে ফরম তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও একই দিন দুপুরে দলের নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন হেলাল খান।

এর আগে বেলা ১১টার দিকে বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। প্রথমেই কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য তিনটি আসনে (ফেনী-১, বগুড়া-৬ ও ৭) মনোনয়নপত্র কেনা হয়। এরপর মনোনয়নপত্র (ঠাকুরগাঁও-১) সংগ্রহ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারপর বিভিন্ন নির্বাচনী এলাকার মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়নপত্র কিনতে শুরু করেন দলীয় কার্যালয় থেকে।