• ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দিরাইয়ে ছুরিকাঘাতে আহত ২ কলেজ ছাত্র

admin
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০১৯
দিরাইয়ে ছুরিকাঘাতে আহত ২ কলেজ ছাত্র

দিরাইয়ে ছুরিকাঘাতে আহত ২ কলেজ ছাত্র

বাংলার আলো ডেস্ক :::::::: সুনামগঞ্জের দিরাইয়ে সহপাঠীর ছুরিকাঘাতে কণিক দাস (১৮)ও দিপু তালুকদার (১৮) নামে ২ ছাত্র আহত হয়েছেন। সোমবার (২৮ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে দিরাই সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত কণিক দাসকে (১৮) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ও দিপু তালুকদারকে দিরাই সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, দিরাই সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র পৌরশহরের হারানপুর এলাকার বাসিন্দা গৌতম দাস (১৯) এর সঙ্গে পৌর শহরের মজলিশপুর এলাকার বাসিন্দা একই শ্রেণির ছাত্র কণিক দাসের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে গৌতম দাসের ছুরিকাঘাতে তারা আহত হয়।

এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় গৌতম দাস নামের এক ছাত্র কে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।