• ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জাপার নতুন চেয়ারম্যান জিএম কাদের

admin
প্রকাশিত জুলাই ১৮, ২০১৯
জাপার নতুন চেয়ারম্যান জিএম কাদের

বাংলার আলো ডেস্ক :::::::: সংসদের বিরোধী দল জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান করা হয়েছে জিএম কাদেরকে। তিনি এতদিন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এ কথা জানান।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ অসুস্থ থাকাকালীন সময় জিএম কাদের দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সম্প্রতি মারা যান। তিনি মারা যাওয়ায় জিএম কাদেরকে দলটির নতুন চেয়ারম্যান করা হয়।