আবারও বিপদসীমার ওপরে কুশিয়ারা ও সুরমার পানি

ডেইলি বাংলার আলো ::
প্রকাশিত July 22, 2019
আবারও বিপদসীমার ওপরে কুশিয়ারা ও সুরমার পানি

বাংলার আলো ডেস্ক ::::::: গত দুই দিনের বৃষ্টিতে আবারও বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি।

সোমবার (২২ জুলাই) বেলা ১২টার প্রাপ্ত রিডিং অনুযায়ী কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আর অমলশিদে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিলেট অঞ্চলের পানি উন্নয়ন বোর্ড সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

শেওলায় কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং শেরপুরে কুশিয়ারা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে।

তবে সিলেটে সুরমা নদী, লোভা ও সারি নদীর পানি বৃদ্ধি পেলেও এখনো বিপদসীমা অতিক্রম করেনি।