• ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রিয়া সাহার ব্যাপারে হুট করে সিদ্ধান্ত নয়: সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

admin
প্রকাশিত জুলাই ২৭, ২০১৯
প্রিয়া সাহার ব্যাপারে হুট করে সিদ্ধান্ত নয়: সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

বাংলার আলো ডেস্ক ::::::: প্রিয়া সাহার ব্যাপারে হুট করে সরকার কোনো সিদ্ধান্ত নেবে না। এক্ষেত্রে তার অবস্থা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (২৭ জুলাই) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইটেক পার্কের নামফলক উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এমন মন্তব্য করেন।

প্রিয়া সাহার বক্তব্যের পেছনে কোনো রাজনৈতিক দলের ইন্ধন আছে কি না সে প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ ব্যাপার তাঁর জানা নেই। সে ব্যাপারে প্রিয়া সাহাই ভালো বলতে পারেন।

প্রিয়া সাহার বক্তব্য ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেন তিনি।

নামফলক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রমুখ।