• ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মাওলানা ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৮ সেপ্টেম্বর

admin
প্রকাশিত জুলাই ২৮, ২০১৯
মাওলানা ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৮ সেপ্টেম্বর

বাংলার আলো ডেস্ক :::::::: বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ইসলাম বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ২৩ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।

রোববার (২৮ জুলাই) এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকা মহানগর আদালতের বিচারক দেবব্রত বিশ্বাস এ দিন ধার্য করেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ আগস্ট পূর্ব রাজা বাজারের বাসায় দুর্বৃত্তদের হাতে খুন হন মাওলানা ফারুকী। পরদিন তার ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা আট-নয় জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

এ মামলায় বিভিন্ন সময় সন্দেহভাজন হিসেবে জেএমবি, আনসারুল্লাহ ও হুজির ১৩ সদস্যসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ১২ জন বর্তমানে কারাগারে রয়েছেন।

প্রথমে থানা পুলিশ ও পরে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে। গত বছরের শেষ দিকে মামলাটি ডিবি থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়।

বর্তমানে মামলাটির তদন্ত করছেন সিআইডির ইন্সপেক্টর আরশেদ আলী মণ্ডল।