কমলগঞ্জেও ডেঙ্গু, আক্রান্ত ৩ কমলগঞ্জেও ডেঙ্গু, আক্রান্ত ৩ সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগী

ডেইলি বাংলার আলো ::
প্রকাশিত August 2, 2019
কমলগঞ্জেও ডেঙ্গু, আক্রান্ত ৩ কমলগঞ্জেও ডেঙ্গু, আক্রান্ত ৩ সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগী

বাংলার আলো ডেস্ক ::::::: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিন ব্যক্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের তিনজনই সম্প্রতি ঢাকা থেকে ফিরেছেন।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রত্নদ্বীপ বিশ্বাস শুক্রবার সকালে জানান, গত ২৫ জুলাই কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের রাজ কমুার (১৮) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। রাজ কুমার ঢাকার একটি বাসায় কাজ করতেন। ৩১ জুলাই কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের বৃন্দাবনপুর গ্রামের আব্দুল মালিক (৪৯) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হন। তিনি ব্যক্তিগত কাজে ঢাকা গিয়ে বাড়ি ফিরেছেন।

১ আগষ্ট বৃহস্পতিবার কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট গ্রামের সেলিম আহমদ (২৮) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। সেলিম আহমদও ঢাকায় একটি বাসায় কাজ করতেন।