• ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

দিরাইয়ে তুচ্ছ ঘটনার জেরে নিহত ১

admin
প্রকাশিত আগস্ট ১৯, ২০১৯
দিরাইয়ে তুচ্ছ ঘটনার জেরে নিহত ১

বাংলার আলো ডেস্ক :::::::: সুনামগঞ্জের দিরাইয়ে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে হাতাহাতিতে সমছু মিয়া (৬৩) নামের একজন নিহত হয়েছেন। তিনি উপজেলার জগদল ইউনিয়নের নারাইন কুড়ি গ্রামের মৃত আফতাব আলীর ছেলে।

রোববার সন্ধ্যার দিকে নারাইন কুড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, সমছু মিয়ার স্ত্রী কাছাই বিবির সাথে প্রতিবেশী সুমি বেগমের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে একই গ্রামের কাওসার মিয়ার সাথে সমছু মিয়ার হাতাহাতি লেগে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন সমছু মিয়া।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। জিজ্ঞাসাবাদের জন্য সুমি বেগম কে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে।