• ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে জখম

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০১৯
বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে জখম

বাংলার আলো ডেস্ক :::::::: বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জের ধরে তৈয়ব আলী (৬৫) নামে এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে হয়েছে। এসময় আশেপাশের মানুষ গুরুতর আহত অবস্থায় তৈয়ব আলীকে উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

একই এলাকার ময়না মিয়া,সালামত মিয়া,ছন্দু মিয়া, ইসতার আলী, চনু মিয়া ও সাবাজ আলী গংদের উপর এই হামলার অভিযোগ করেন তৈয়ব আলী ।

সোমবার (৯সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের নিকটবর্তী ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, একই ইউনিয়নের সাবাজ আলীর সাথে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল আহত তৈয়ব আলীর। ঘটনা দিন পাঁড়াগাও জামে মসজিদের হিসাব নিকাশ নিয়ে এলাকাবাসী ও স্থানীয় মুরুব্বিদের নিয়ে ৩নং ইউপি অফিসে বৈঠকে বসেন চেয়ারম্যানসহ অন্যান্যরা। এতে তৈয়ব আলী ও উপস্থিত ছিলেন। বৈঠক শেষ হওয়ার পর তৈয়ব আলী বাড়িতে আসার জন্য রওয়ানা দিয়ে পথিমধ্যে সাবাজ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তৈয়ব আলীর উপর হামলা চালায়।

একপর্যায়ে তার মাথায় আঘাত করে তারা। পরে তার চিৎকার শুনে আশেপাশের মানুষ দৌড়ে এগিয়ে এসে তাকে উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আহত তৈয়ব আলীর ছেলে ছানু মিয়া ।