ছাত্রলীগের হামলার ২ দিন পর ছাত্রদল নেতা ইমরান আহমদের বাসায় পুলিশি তল্লাশী

ডেইলি বাংলার আলো ::
প্রকাশিত January 13, 2019
ছাত্রলীগের হামলার ২ দিন পর ছাত্রদল নেতা ইমরান আহমদের বাসায় পুলিশি তল্লাশী

স্টাফ রিপোর্টার: মহানগর ছাত্রদল নেতা ইমরান আহমদের বাসায় গতকাল ১২ জানুয়ারি তল্লাশী চালিয়েছে পুলিশ। ২ দিন আগে ছাত্রলীগ নেতারা হামলা চালিয়েছিল তার বাসায়।
গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ জয়লাভ করে। তারপর থেকে যেন ছাত্রলীগ বেপরোয়া হয়ে উঠেছে। আর তাদেরকে সহযোগিতা করছে পুলিশ। গত ১০ জানুয়ারি ছাত্রদল নেতা ইমরানের বাসায় হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা। ইমরানকে না পেয়ে পরিবারের সদস্যদের লাঞ্ছিত করে। বাসার ব্যবহৃত জিনিসপত্র ভাংচুর করে তারা। এ নিয়ে ইমরানের পরিবার চরম আতংকে দিন কাটাচ্ছেন। এরই মাঝে গতকাল পুলিশ তল্লাশী চালায় ইমরানের বাড়িতে। এ যেন মরার উপর খাড়ার ঘা।
ইমরানের পরিবার দাবী করেছে, তাদেরকে ধ্বংস করে দিতে সব ধরনের কৌশল নিয়েছে ক্ষমতাসীনরা। দুই দিন আগে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের বাড়িতে হামলা চালায়। জীবনের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন। এরই মাঝে কোন কারণ ছাড়াই পুলিশের তল্লাশি। ইমরান বাসায় থাকে না। জীবন বাাঁচাতে যাযাবরের মতো পালিয়ে বেড়াচ্ছে। ইমরানকে না পেয়ে পুলিশ পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ ও শ্লীলতাহানি করছে। এদেশে বিএনপির ঠাই নেই। তারা চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। অন্যদিকে ইমরানের জীবন নিয়ে শংকায় দিন কাটাচ্ছেন। তাদের উপর এরকম অত্যাচার অবিচার না করার জন্য তিনি বিশেষ অনুরোধ জানান।