৩জনকে যাবজ্জীবন ও অপরাপর আসামীদের বিভিন্ন মেয়াদের সাজা প্রদান

ডেইলি বাংলার আলো ::
প্রকাশিত January 23, 2020

কোর্ট রিপোর্টার : বহুল আলোচিত দক্ষিণ সুরমার লালাবাজারের  ফার্মেসী ব্যবসায়ী আজির মিয়া হত্যা মামলার রায় ঘোষণা করা  হয়েছে।  গতকাল সিলেট মহানগর আদালতের জজ এবং স্পেশাল  ট্রাইব্যুনাল নং- ০১ এর বিজ্ঞ বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এক  জনাকীর্ণ আদালতে এজাহার বর্ণিত আসামী আজাদ উদ্দিন,  রিয়াজ মিয়া ও জালাল মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ১ লক্ষ টাকা  করে জরিমানা অনাদায়ে আরও ০১ বৎসরের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান  করেছেন।  এজাহার বর্ণিত আসামী (৪) নানু মিয়া, (৫) সাইফুর রহমান, (৬)  সাহাব উদ্দিন, (৭) জমির আলী, (৮) মঈন উদ্দিন ওরফে মাখনকে ১৪  বৎসর করে সশ্রম কারাদন্ড ও ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা করে  জরিমানা অনাদায়ে আরো ০৬ মাস করে সশ্রম কারাদন্ড প্রদান করেন।  এছাড়া এজাহার বর্ণিত আসামী (৯) মিলন মিয়া, (১০) আব্দুল  মালিক, (১১) সিরাজুল হাসান, (১২) নাঈম আহমদ, (১৩) জাবেদ  আহমদ ও (১৪) সহির উদ্দিনকে দোষী সাব্যস্থ করে প্রত্যেক  আসামীকে ১০ বৎসর করে সশ্রম কারাদন্ড ও ৩০,০০০/- (ত্রিশ হাজার)  টাকা করে জরিমানা অনাদায়ে আরো ০৩ (তিন) মাস করে সশ্রম  কারাদন্ড প্রদান করা হয়।   রাষ্ট্রপক্ষে আদালতে মামলা পরিচালনা করেন নিজাম উদ্দিন আহমদ, এডভোকেট, পি.পি. এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন  দেলোয়ার হোসেন দিলু, এডভোকেট, মোঃ আমান উদ্দিন,  এডভোকেট, মোঃ সুরুজ আলী, এডভোকেট, মোহাম্মদ লালা,  এডভোকেট ও পলাতক আসামীপক্ষে আদালতে মামলা পরিচালনা করেন  হাসান আহমদ পাটোয়ারী, এডভোকেট ও কাজী মোশাররফ রাশেদ, এডভোকেট।