
মোহাম্মদ আরাফাত সাঈদ:
সিলেটের টিলাগড়ে এমসি কলেজ বিশ^বিদ্যালয়ের শিক্ষক শাহজাহান ভূইয়ার ৬শতক ভুমি ও বাসা দখল করেছে টিলাগড়ের আজাদ গ্রুপ। গতকাল ১১ জুন দুপুরে আজাদুর রহমান আজাদের নেতৃত্বে একদল সন্ত্রাসী জোরপূর্বক ভুমি ও বাসা দখল করে বাসা থেকে ঐ শিক্ষক ও তাঁর পরিবারের সদস্যদের বের করে দেয়। শিক্ষক শাহজাহান ভূইয়া জানান, তিনি প্রায় ১০ বছর আগে কম মূল্যে ঐ ৬শতক ভুমি ক্রয় করে সেখানে টিনসেড একটি বাসা তৈরি করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। বর্তমানে ঐ ৬শতক ভুমির দাম প্রায় অর্ধকোটি টাকা। জমির দাম বাড়ার সাথে সাথে ভুমির উপর চোখ পড়ে আজাদ গ্রুপের। তারা বিভিন্ন সময়ে ভুমি কম দামে বিক্রয় করার জন্য আমাকে বলে। আমি বার বার তাদেরকে ফিরিয়ে দিয়েছি। এক পর্যায়ে তারা আমার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেয়। আমি নিরুপায় হয়ে থানায় সাধারণ ডায়েরী করলেও পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। সর্বশেষ সন্ত্রাসীরা আমাকে ও আমার পরিবারের সদস্যদের পিঠিয়ে বাসা থেকে বের করে ভুমি দখল করে নিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান শিক্ষক শাহজাহান ভূইয়া।