
স্টাফ রিপোর্টার
আপন ভাইকে হারিয়ে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়া বোন মোছা: জাকিয়া সুলতানা পলি প্রাণ বাচাঁতে স্বামীকে নিয়ে দেশ ত্যাগ করেছেন। জাকিয়া সুলতানা পলি ও তার স্বামী বাহার, একমাত্র সন্তানসহ গত ৯ জানুয়ারী গোপনে দেশ ছেড়ে কানাডাতে গিয়ে আশ্রয় নেন বলে জানান পলির স্বজনরা। জাকিয়া সুলতানা পলির মা রিনা বেগম সাংবাদিকদের জানান, তার ছেলে সাইফ উদ্দিন আহমদ পলাশকে ২০১৪ ইং সালে গুম করা হলেও আজ ও তাকে ফিরে পাওয়া যায়নি। যারা তার ছেলেকে গুম করেছে, সেই অপরাধীরা তার মেয়ে ও জামাতাকে বার বার প্রাণনাশের হুমকি দিলে তারা দেশ ছাড়তে বাধ্য হন।