অনলাইন এক্টিভিস্ট নিশিত সরকারকে প্রকাশ্য হত্যার হুমকি

admin
প্রকাশিত April 10, 2024
অনলাইন এক্টিভিস্ট নিশিত সরকারকে প্রকাশ্য হত্যার হুমকি

বাংলার আলো ডেস্ক :::::::: সম্প্রতি হত্যাকাণ্ডের স্বীকার হওয়া সেক্যুলার লেখক অভিজিৎ রায় ও ট্রান্সজেন্ডার অধিকার কর্মী নাজিম উদ্দিন হত্যার বিচারের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ প্রোফাইলে পোস্ট করেন নিশিত সরকার মিঠু। পোস্ট দেয়ার পর থেকে ফেসবুকের কমেন্ট বক্সে তাকে প্রকাশ্য হত্যার হুমকি আসছে। তার বিভিন্ন আইডি ও পোস্ট মৌলবাদিরা তাদের বিভিন্ন গোপন গ্রুপে এবং পেইজে শেয়ার করে।  উনার পরিবারের সাথে যোগাযোগ করে যানা যায়, গত বছর অজ্ঞাতপরিচয় ব্যাক্তিরা তার ভাইকে হুমকি দেয়। তাদের ধারণা কোন বিগত বছর থেকেই কোন মৌলবাদি গোষ্ঠীর টার্গেটে পরিণত হয়েছেন নিশিত সরকার মিঠু। তারা বিভিন্ন মাধ্যমে নিশিত সরকার ও তার পরিবারকে হুমকি দিয়ে আসছিল।  দীর্ঘদিন ধরে মৌলবাদের বিরুদ্ধে লেখালেখি করেন বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী নিশিত সরকার মিঠু। ইসলাম বিদ্বেষের অভিযোগে বিগত বছরগুলোতে বাংলাদেশে অসংখ্য সেক্যুলার এক্টিভিস্ট ও মুক্তমনা , ট্রান্সজেন্ডার অধিকার কর্মী মৌলবাদীদের হাতে গুপ্ত হত্যার স্বীকার হন। তাছাড়া বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর উপরে বিগতে সময়গুলিতে ঘটে আসা সাম্প্রদায়িক হিংসাত্বক কর্মকাণ্ডের বিরুদ্ধেও উনি ফেসবুকে সরব ছিলেন। এসকল হত্যাকাণ্ডের বিচার দাবিতে সোশাল মিডিয়ায় লেখালেখি করেন নিশিত।