
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করছেন সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদারের স্ত্রী ও জেলা ছাত্রদল কর্মী নাহিয়ানের মা সালমা বেগম।

স্টাফ রিপোর্টার
সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদারের স্ত্রী ও জেলা ছাত্রদল কর্মী নাহিয়ানের মা খাদিমপাড়া ইউনিয়নের কল্লগ্রামের বাসিন্দা সালমা বেগম স্বামী ও সন্তানের নিরাপত্তার জন্য গতকাল সংবাদ সম্মেলন করেছেন। সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সালমা বেগম বলেন, তার স্বামী সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার ও ছেলে জেলা ছাত্রদল কর্মী হওয়ার কারণে পরিবারের উপর বর্তমান আওয়ামী লীগ সরকারের মদদপূষ্ট কিছু নেতাকর্মী প্রতিহিংসা পরায়ন হয়ে বার বার হামলা ও নির্যাতন চালিয়ে আসছে। গত ২৪ সেপ্টেম্বর অপ্রাপ্ত বয়স্ক পুত্র নাহিয়ানকে হত্যার উদ্দেশ্যে সিলেট নগরির মধুবন সুপার মার্কেটের সামনে নাহিয়ানের উপর হামলা চালিয়ে আহত করা হয়। ১৮ বছরের উপরে কোনো যে কোনো ব্যক্তিকে মামলায় আসামী নিয়ম থাকলেও তার অপ্রাপ্ত বয়স্ক ছেলে স্কুল ছাত্র নাহিয়ানকে মিথ্যা ও সাজানো মামলায় আসামী করা হয়েছে। এছাড়া তার স্বামী ও সন্তানকে গ্রেফতারের জন্য বার বার বাড়িতে পুলিশ দিয়ে অভিযান চালানো হচ্ছে। বর্তমানে সালমা বেগমের স্বামী পলাতক অবস্থায় দিনযাপন করছেন। তিনি ও তার পরিবারের উপর এ ধরণের হয়রানি রোধে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।