• ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রবাসে থেকেও একাধিক মামলার আসামী যুবলীগ নেতা সামস্ উদ্দিন উরফে সামস্

admin
প্রকাশিত আগস্ট ২০, ২০২৪
প্রবাসে থেকেও একাধিক মামলার আসামী যুবলীগ নেতা সামস্ উদ্দিন উরফে সামস্

স্টাফ রিপোর্টার : প্রবাসে থাকলেও শুধুমাত্র যুবলীগের রাজনীতির সাথে সক্রিয় থাকায় হত্যা মামলার আসামী হলেন সিলেট জেলা যুবলীগের সহ-সভাপতি সামস্ উদ্দিন উরফে সামস্। ১৮ জুলাই ২০২৪ ইংরেজী তারিখে পুলিশের সাথে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকালে সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের ধাওয়া খেয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বব্যিালয়ের ২য় বর্ষের শিক্ষার্থী রুদ্র সেন (২২) মৃত্যুবরণ করায় এই ঘটনাকে হত্যা মামলা হিসাবে গত ১৯ আগস্ট কতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা (নং ১০, তারিখ- ১৯/০৮/২০২৪ খ্রিঃ ধারা- ১৪৩/১৪৭/১৪৯/৩২৪/৩০৭/৩০২/৩৪ দঃ বিঃ) সংক্রান্ত মামলা দায়ের করা হয়। এই মামলার বাদী হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বব্যিালয়ের সমন্বয়ক হাফিজুল ইসলাম। মামলার বাদী হাফিজুল ইসলাম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন হরিতলা গ্রামের নুরুল হকের পুত্র। মামলায় উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম উত্তর) মোঃ সাকে দস্তগীর কাউছার, জালালাবা থানার ওসি মোঃ মিজানুর রহমান, শাবিপ্রবি’র ভিসি ফরিদ উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠিনক সম্পাদক শফিউল আলম নাদেল, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সুনামগঞ্জ-১ আসনের সাংস রনজিৎ সরকার, ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার ও স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর শাখার সভাপতি আফতাব হোসেন খান, ২০নং ওয়ার্ডের কাউন্সিলার আজাদুর রহমান আজাদ, ৮নং ওয়ার্ডের কাউন্সিলার জগদীশ চন্দ্র দাস, ৯নং ওয়ার্ডের কাউন্সিলার বিধান কুমার সাহাসহ ৭৬জনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করা হয়। এছাড়াও সামস্ উদ্দিন উরফে সামস্ এর বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের হয়। যাহা জকিগঞ্জ থানার মামলা নং- ৩৭, তাং ২৪/০৮/২০২৪ খ্রিঃ, ধারা- আইন শৃংখলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার-আইন, ২০০২) এর (ক)/(খ)/(গ) তৎসহ ১৪১/১৪৩/৩৪১/৩৪২/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩৭৯/৩০৭/ ৫০৬(২) দন্ডবিধি সংক্রান্তে। এই মামলায় তাকে ৩৮নং আসামীভূক্ত করা হয়েছে।  উল্লেখ্য, সিলেট জেলা যুবলীগের সহ-সভাপতি সামস্ উদ্দিন উরফে সামস্ বর্তমানে বিগত ১৪ জুলাই ২০২৪ ইংরেজী থেকে যুক্তরাজ্যে অবস্থান করলেও তাকেও রুদ্র সেন হত্যা মামলার এজাহারে ৬৫নং এবং জকিগঞ্জ থানায় দায়েরী মামলায় ৩৮নং আসামীভূক্ত করা হয়।