• ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রতিহিংসার রাজনীতির শিকার ব্যবসায়ী সাজনের বাড়িতে আগুন দিলো দুবৃর্ত্তরা

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০২৪
প্রতিহিংসার রাজনীতির শিকার ব্যবসায়ী সাজনের বাড়িতে আগুন দিলো দুবৃর্ত্তরা

স্টাফ রিপোর্টার :: ৫ আগষ্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বিএনপি ও জামায়াত নামধারী সন্ত্রাসীরা ফার্মেসী ব্যবসায়ী কাউসার আহমদ সাজনের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। গতকাল ৭ আগষ্ট  সিলেট সিটি কর্পোরেশনের ৪১ নং ওয়ার্ডের মোগলাবাজার থানাধীন কুচাই শ্রীরামপুর পশ্চিমভাগ গ্রামে এ ঘটনা ঘটে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে কুচাই এলাকার বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা সরকার পরিবর্তনের পরপরই খোলস পাল্টিয়ে বনে যান বিএনপি ও জামায়াত নেতা। পশ্চিমভাগ গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, ২০২২ সালে আওয়ামী লীগ সরকারের সময় সাজনের বাড়িতে যারা হামলা চালিয়েছিলো, তারাই আবার প্রতিহিংসাপরায়ন হয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মী সেজে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটায়। অপরদিকে হামলা ও অগ্নিকান্ডের ঘটনার পর কাউসার আহমদ সাজনের পরিবারের সদস্যরা প্রাণ বাচাঁতে বাড়ি থেকে অন্যত্র সরে যান। অপরদিকে অগ্নিকান্ডের ঘটনায় কাউসার আহমদ সাজনের মা হোসনা বেগম বাদী হয়ে সাবেক আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় অভিযোগ প্রদান করেন।