যে কারণে র‌্যাবের জালে জুয়েল চৌধুরী

ডেইলি বাংলার আলো ::
প্রকাশিত May 15, 2025
যে কারণে র‌্যাবের জালে জুয়েল চৌধুরী

নাম তার মো. জুয়েল চৌধুরী। বয়স ২৮ বছর। আইনশৃঙখলা বাহিনীর চৌখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছিলেন অবৈধ ব্যবসা।

 

তবে শেষ পর্যন্ত র‌্যাপিড অ্যাকশান তাকে ধরা পড়তেই হলো। ২০ কেজি গাঁজা ও ৬২ বোতল ইসকফ সিরাপসহ ব্রাম্মনবাড়িয়া জেলার বিজয়নগর থানার সিঙ্গারবিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সিপিসি-১ ব্রাম্মনবাড়িয়ার একটি দল।

 

বৃহস্পতিবার রাত সোয়া ২টার (বুধবার দিবাগত রাত) দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তাকে গ্রেফতার করা হয়।

 

জুয়েল চৌধুরী ব্রাম্মনবাড়িয়া বিজয়নগর থানার মেরাশানী চৌধুরী বাড়ির স্বপন চৌধুরীর ছেলে।

 

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে বিজয়নগর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।