• ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গোলাপগঞ্জে প্রবাসীর বাড়ী দখলের অভিযোগ

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৪
গোলাপগঞ্জে প্রবাসীর বাড়ী দখলের অভিযোগ

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
সিলেটের গোলাপগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী মাহফুজ আহমদ চৌধুরীর বাড়ী দখল এর অভিযোগ উঠেছে। উপজেলার বিএনপি নেতা আশফাক আহমদ চৌধুরীসহ দলীয় স্থানীয় কিছু নেতাকর্মীরা গত গত বুধবার (১৪ আগস্ট) ঐ প্রবাসীর জায়গা দখল করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, আওয়ামীলীগ সরকার পতনের পর বিভিন্ন জায়গায় বিএনপি নেতা কর্মী কর্তৃক নিরীহ মানুষের বাড়ীঘর দখলের মহাউৎসব চলছে। এরই ধারাবাহিকতায় গোলাপগঞ্জ থানার শেরপুর রানাপিংস্থ প্রবাসী মাহফুজ আহমদ চৌধুরীর বাড়ী স্থানীয় বিএনপি নেতা আশফাক আহমদ চৌধুরী তার দলের নেতাকর্মীদের নিয়ে জোর পূর্বক ভাবে ঐ প্রবাসীর বাড়ী দখল করেন। পরবর্তীতে প্রবাসীর পরিবারের সদস্যদের বাড়ী হইতে জোর পূর্বক বাহির করিয়া দেওয়া হয়।
একটি নির্ভরযোগ্য সূত্রে আরো জানা যায়, বিএনপি নেতা আশফাক আহমদ চৌধুরীর দাপটে বর্তমানে আওয়ামীলীগের নেতাকর্মীসহ এলাকার সাধারন মানুষ নির্যাতিত ও গৃহহীন অবস্থায় রহিয়াছেন। এলাকার মানুষ বিএনপি নেতাকর্মী দ্বারা নির্যাতিত। এ ঘটনার পর এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে জানতে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির মুবাইল ফোনে বার বার ফোন দিলও তিনি ফোন রিসিভ করেন নি।