• ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ছাত্রলীগ নেতা মো. মোহাইমিন সরকার-এর উপর হামলা

admin
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৫
ছাত্রলীগ নেতা মো. মোহাইমিন সরকার-এর উপর হামলা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা জেলার দাউদকান্দি সুন্দলপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. মোহাইমিন সরকার-এর উপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি-জামায়াতের সশস্ত্র দুর্বৃত্তরা মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত অনুমান ৮টার দিকে তার উপর এ হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

তিনি দাউদকান্দি উপজেলার ঢাকারগাঁও গ্রামের মো. মহসিন সরকারের ছেলে এবং সুন্দলপুর ইউনিয়ন ছাত্রলীগের ২০২০ সালের কমিটির সহ সভাপতি ছিলেন।

জানা যায়, ১৪ জানুয়ারি রাত ৮টার দিকে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার গথিরোধ করে। এসময় রাজনৈতিক পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় বিএনপি-জামায়াতের দুর্বৃত্তরা তার উপর সশস্ত্র হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে মোহাইমিনের ডান হাত ও ডান পায়ে রক্তাক্ত জখম হয়। সন্ত্রাসীরা তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে গেলে স্থানীয় উদ্ধার করে তিনি স্থানীয় কুমিল্লা দাউদকান্দি গৌরীপুর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

স্থানীয়রা জানান, মো. মোহাইমিন সরকার বিগত ২০২২ সালের ৮ সেপ্টেম্বর উচ্চ শিক্ষার যুক্তরাজ্যে গমন করেন। টানা তিন বছর শিক্ষা জীবনের ফাঁকে অসুস্থ পিতাকে দেখতে চলতি বছরের ১১ জানুয়ারি দেশে আসেন এবং ঢাকা শহরে অবস্থান করেন। ঘটনার দিন তিনি পিতাকে দেখতে গ্রামের বাড়িতে যান এবং মসজিদ থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন।

তারা বলেন, মো. মোহাইমিন সরকার দেশে থাকাবস্থায় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। সেই সুবাদে স্থানীয় বিএনপি-জামায়াত ও ছাত্রদল নেতাকর্মীদের সাথে মাঝে মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। এরপর থেকেই তারা প্রায়ই তাকে আক্রমণের চেষ্টা করে ব্যর্থ হয়। সর্বশেষ ঘটনার দিন রাত ৮টার দিকে তারা পূর্ব শত্রুতার জের ধরেই এই হামলার ঘটনা ঘটায়।
আহত মো. মোহাইমিন সরকার জানান, দেশে আসার পর থেকে আমি নিরাপত্তা হীনতায় ভুগছি। কারণ, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা আমাকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করেছি। এরপরও প্রাণনাশের শঙ্কায় আছি।
তিনি বলেন, দেশে যে পরিমাণ মব সৃষ্টি হচ্ছে, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও হত্যাযজ্ঞ চলছে, তাতে আমি ভীতসন্ত্রস্ত। দেশে থাকাটা আমার জন্য কোনো অবস্থাতেই নিরাপদ বলে মনে হচ্ছে না।

এ ব্যাপারে জানতে চাইলে দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ জানান, হামলা ও হুমকির বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্তনাধিন।