• ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আলফাডাঙ্গায় দোকান লুট ও ভাংচুরের পর হিন্দু যুবকের উপর হামলা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৪
আলফাডাঙ্গায় দোকান লুট ও ভাংচুরের পর হিন্দু যুবকের উপর হামলা

ডেস্ক রিপোর্ট
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার সড়ারকান্দি গ্রামের দিলিপ কুমার বিশ্বাসের পুত্র দিপক কুমার বিশ্বাসের মালিকানাধীন হেলেঞ্চা বাজারে একটি ব্যবসা প্রতিষ্টানে চাঁদা না পেয়ে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলায় ব্যবসা প্রতিষ্টানের মালিক সড়ারকান্দি গ্রামের দিপক কুমার বিশ্বাস ও তার পিতা দিলিপ কুমার ব্শ্বিাস গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গত ১০ আগস্ট স্থানীয় প্রভাবশালী সোহাগ, পলাশ, রিয়াজ ও রনির নেতৃত্বে কতিপয় যুবক এসে দিপকের নিকট চাঁদা দাবি করে। এসময় চাঁদা দিতে অস্বীকৃতি জানান দিপক বিশ্বাস। পরে গত ৩০ আগস্ট তারা পুনরায় দিপকের দোকানে এসে লুটপাট চালায় এবং ভাংচুর করে।

দিপক জানান, ঐদিন রাতেই তিনি মামলা দিতে আলফাডাঙ্গা থানায় যান। কিন্তু চাঁদাবাজ ও হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় মামলা নেয়নি পুলিশ। এক পর্যায়ে তিনি ফিরে আসেন।
এদিকে থানায় কেন অভিযোগ নিয়ে গেলেন এই কারনে দিপকের উপর ক্ষিপ্ত হয়ে উঠে সোহাগ, পলাশ, রিয়াজ ও রনিসহ তাদের সহযোগীরা। যেকারনে আজ ১০ সেপ্টেম্বর দুপুরে তার নিজ বাড়িতে এসে ব্যাপক ভাংচুর চালায় তারা। এসময় দিপক ও তার পিতাকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করেছেন লোকজন। এ ঘটনায় চরম নিরাপত্তাহীণতায় ভুগছে দিপকের পরিবার। আলফাডাঙ্গা থানার ডিউটি অফিসার সোহেল রানা বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দিলে তারা তদন্ত করে দেখবেন। এর বেশি কিছু মন্তব্য করতে রাজি হননি তিনি।