• ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

হত্যা মামলার আসামী হোসেন মো: রমজানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৩
হত্যা মামলার আসামী হোসেন মো: রমজানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের নাগেরহাট গ্রাম কনকসার ইউনিয়ন ব্যাপী এক ফুটবল টুর্নামেন্টে প্রতিপক্ষের হামলায় নিহত পেয়ার হোসেন হত্যা মামলার অন্যতম আসামী পলাতক হোসেন মো: রমজান এর বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করেছেন আদালত। গতকাল ১৩/০২/২০২৩ ইং , মুন্সিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. আমির উদ্দিনের এক আদেশে এ গ্রেফতারি পরওয়ানা জারি করা হয়। পলাতক হোসেন মো: রমজান শ্রীনগর থানার শেখ বাড়ির মো: আবুল কালাম শেখের ছেলে। উল্লেখ্য ২০/১১/২০২২ ইং তারিখে নাগেরহাট গ্রাম কনকসার ইউনিয়ন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট চলাাকালীন সময়ে প্রতিপক্ষের হামলায় নিহত হন পেয়ার হোসেন। এ ঘটনায় ২০ জনের বিরুদ্ধে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা নাগেরহাট পাঠান বাড়ী এলাকার বাসিন্দা আমির হোসেন। মামলা নং-৪১, তারিখ ২১/১১/২০২২ইং। মামলার ২ নং আসামী হলেন হোসেন মো: রমজান।