• ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ধর্ম অবমাননার অভিযোগে থানায় মামলা, আদালতের গ্রেফতারী ওয়ারেন্ট জারি

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৫
ধর্ম অবমাননার অভিযোগে থানায় মামলা, আদালতের গ্রেফতারী ওয়ারেন্ট জারি

স্টাফ রিপোর্টার:
সিলেটে ফেসবুক পোস্টে ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে থানার মামলা দায়েরের এক সপ্তাহের মধ্যে আদালত হতে গ্রেফতারী ওয়ারেন্ট জারি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে আইনি পদক্ষেপ নেয়া কোন নতুন ঘটনা না হলেও এই মামলাটি বেশ আলোচনায় এসেছে।
গত ২১ সেপ্টেম্বর ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে সাইবার সুরক্ষা অধ্যাদেশের ধারায় সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন কোতোয়ালি থানাধীন সালিয়া গ্রামের আজমল হোসেনের ছেলে মারুফ হোসেন। তিনি তিন জনকে আসামী করে মামলাটি করেন। গত ২৮ সেপ্টেম্বর আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারি করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনিরুল হক। মামলার বিষয়টি প্রতিবেদকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।

মামলার এজহারভুক্ত আসামীরা হলেন- ১। রুহেল আহমেদ (২৯), পিতা- আবদুর রহিম, সাং- টেংরা, থানা- বিশ্বনাথ, জেলা- সিলেট, ২। মোঃ মতিউর রহমান রুহুল (২৮), পিতা- মোঃ তারা মিয়া, সাং-রাজাপুর, থানা- কুলাউরা, জেলা- মৌলভীবাজার, ৩। মাহেল আহমেদ (২২), পিতা-আব্দুর রহিম, সাং- টেংরা, থানা- বিশ্বনাথ, জেলা- সিলেট।

খোঁজ নিয়ে জানা গেছে, বাদী মারুফ হোসেন একজন ধর্মপ্রান মুসলিম ও জামায়াত কর্মী এবং হেফাজতে ইসলাম সংগঠনের সদস্য। আর আসামীগণ ধর্ম বিদ্বেশী, ধর্ম অবমাননাকারী, ধর্মীয় মূল্যবোধহীন লোক। বাদী বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “ফারুক হোসেন” আইডি থেকে ইসলাম ধর্মীয় বিভিন্ন দিক নির্দেশনামূলক স্ট্যাটাস দেন এবং ধর্মপ্রান মুসলিমগণ সেখানে তাহাদের অভিমত কমেন্টের মাধ্যমে প্রকাশ করে। ইহাতে ধর্মপ্রান মুসলিমদের মাঝে তার গ্রহনযোগ্যতা বৃদ্ধি পেতে থাকে। বিগত ঘটনার দিন তারিখ ও সময়ে বাদী পূর্বের ন্যায় তার ব্যবহৃত ফেসবুক আই.ডি.তে একটি ধর্মীয় দিক নির্দেশনামূলক স্ট্যাটাস দিলে আসামীগণ তাহাদের ব্যবহৃত ফেসবুক আই.ডি. হইতে বাদীর স্ট্যাটাস কে কটাক্ষ করে এমন ধরনের মন্তব্য করে যা সমকামিতা ও নাস্তিকতা কে প্রোমোট করে। আসামিদের আইডি পর্যবেক্ষণ করে দেখা গেছে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ইসলামিক পোস্টে ধর্ম নিয়ে নানা প্রকার কটুক্তি করে থাকে, যারা রাষ্ট্রীয় আইন অনুযায়ী ধর্মীয় অবমাননা হিসেবে পরিগণিত হয় । আসামীগণের উক্তরূপ কমেন্ট এর কারণে ধর্মপ্রান মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। এতে বাদীর এলাকার উত্তেজনা ছড়ায় ও শান্তিশৃঙ্খলায় হুমকি সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে চাইলে কোর্ট পরিদর্শক বেলাল হোসেন জানান, মামলাটির যথেষ্ট স্বাক্ষ প্রমাণের ভিত্তিতে রেকর্ড হয়েছে। ইতি মধ্যে গত ২৮ সেপ্টেম্বর আদালত হতে মামলার আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছে। তুলনামূলক দ্রুততর পদক্ষেপের জন্য প্রশাসনের প্রতি সবাই সন্তোষ জ্ঞাপন করছেন। আসামীদের সন্ধান পাওয়া মাত্র গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে।

বিশ্লেষকরা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং কটুক্তি কারীর সংখ্যা বর্তমানে যেমন আছে তেমন অতীতেও ছিল। কিন্তু সমাজ ব্যবস্থা ও রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে ধর্মপ্রাণ মুসলিমরা এখন আগের চেয়ে অনেক বেশি সোচ্চার এবং প্রতিবাদী ভূমিকা পালন করছে।