
নিজস্ব প্রতিবেদক: গত বছরের ২৩ অক্টোবর বাংলাদেশের অন্তর্বতীকলীন সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষনা করে। এরই প্রেক্ষিতে গতকাল আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজের সামনে ছাতক উপজেলা ছাত্রলীগ একটি প্রতিবাদ সভা ও মিছিল আয়োজন করলে পুলিশ প্রশাসন তাদেরকে বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া না গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে বিলপার গ্রামের ওয়াহিদ আহমদের পুত্র মোস্তফা আহমদ ইসহাক, মণ্ডলীভোগ গ্রামের মৃত শের আলীর পুত্র লিটন আহমদ ও জাহিদপুর গ্রামের মোঃ আজির উদ্দিনের পুত্র মোঃ আবুল হাসানদেরকে গ্রেপ্তার করে এবং ছাতক থানায় ১৪ আসামী সহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। উক্ত মামলার আসামীরা হলেন মোস্তফা আহমদ ইসহাক, পিতা-ওয়াহিদ আহমদ, সাং-বিলপার, লিটন আহমদ, পিতা- মৃত শের আলী, সাং-মণ্ডলীভোগ, মোঃ আবুল হাসান, পিতা- মোঃ আজির উদ্দিন, সাং- জাহিদপুর, সুদীপ চক্রবর্তী, সাবেক সহ-সভাপতি, আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজ ছাত্রলীগ, পিতা: শ্যামা কান্ত চক্রবর্তী, সাং: কাইতকোনা, খয়রুল ইসলাম, পিতা- নাজমুল হক, ছাতক উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাং- বিলপার, কুদ্দুস, পিতা- নজিবুর রহমান, সাং-কালারুকা, মকসুদ আহমদ, পিতা-আব্দুল মালিক সারো মিয়া, সাং- মাধবপুর, ফরহাদ, পিতা- আখলাছ মিয়া, সাং- ইসলামপুর, আমিনুর রহমান শিপ্তা, পিতা-ইসহাক মিয়া, সাং- গোবিন্দগঞ্জ, বাবর আহমদ রনি, পিতা- মৃত আব্দুল গফ্ফার, সাং-কাইতকোনা, মোঃ তানভীর আহমদ, পিতা- আয়েক মিয়া, সাং- গোবিন্দ নগর, গোবিন্দগঞ্জ নতুন বাজার, আমিরুল ইসলাম, পিতা-মসদ্দর আলী, সাং- বিলপাড়, জাহিদুর ইসলাম, পিতাঃ মাহতাব উদ্দিন, সাং- জাহিদপুর, আফজাল চৌধুরী, পিতা: ইয়াহিয়া চৌধুরী, সাং: সৈয়দেরগাঁও, সর্ব থানা ছাতক, জেলা-সুনামগঞ্জ সহ অজ্ঞাত ১০/১২ জন।