• ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়ার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৬
সুনামগঞ্জে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়ার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিনিধি, জগন্নাথপুর থেকে : বাংলাদেশ জাতীয়তাবাদী-দল বিএনপি ১২ ফেব্রুয়ারী ২০২৬ সালের নির্বাচনে জয়লাভ করার পর এবং পূর্বের রাজনৈতিক সত্রুতার জেরে সুনামগঞ্জ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়ার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে। গতকাল সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলাধীন আসামপুর, রাসুলগঞ্জে মোঃ রাসেল মিয়ার বাড়িতে এ হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন বিএনপির সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে এ হামলা চালিয়েছে। রাজনৈতিক শত্রুতার জের ধরে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়ার বাড়িতে গত ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখ অনুমান সময় দুপুর ০২.১৫ মিনিটে এ হামলা চালায় বিএনপির সন্ত্রাসী নেতাকর্মীরা। হঠাৎ করে বিএনপির নেতা কর্মীরা সংঘবদ্ধ হয়ে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র-সন্ত্র দিয়ে মোঃ রাসেল মিয়ার বাড়িতে হামলা করে। সন্ত্রাসীরা বাড়ির ভিতরে ঢুকে ঘরের যাবতীয় আসবাপত্র ভাঙচুর ও লুটপাট করেও ক্ষান্ত হয়নি। সন্ত্রাসীরা বাড়ির ভিতরে আগুন লাগিয়ে দেয়। তারপর মোঃ রাসেল মিয়ার পরিবারের সবাইকে এলোপাতাড়িভাবে আঘাত করে। মোঃ রাসেল মিয়ার বড় ভাই রোমন মিয়াকে রক্তাত যখম করে।
স্থানীয়রা জানিয়েছেন রাজনৈতিক শত্রুতার কারণে মোঃ রাসেল মিয়ার বাড়ি এবং তার পরিবারের সদস্যদের উপর অন্যায়ভাবে বিএনপি নেতাকর্মীরা এ হামলা করেছে। মোঃ রাসেল মিয়ার পরিবার বলেছেন, অন্যায়ভাবে বিএনপি নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। বিএনপির সন্ত্রাসীরা যেকোন সময় তাদের পরিবারের সদস্যদের আরও বড় ধরণের ক্ষতি করতে পারে, তারা এই সন্ত্রাসীদের হামলার বিচার চান। মোঃ রাসেল মিয়ার বড় ভাই রোমন মিয়াসহ পরিবারের সবার উপর বিএনপির সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের এর নেতাকর্মীরা।