• ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জামাতের ভূমিদস্যুদের দ্বারা মূল্যবান ভূমি জবর দখলের চেষ্টা॥ সংঘর্ষে ৪জন আহত :  প্রবাসে থাকলেও সাজানো মামলায় আসামী হলেন ভূমি মালিকের পুত্র মোঃ মনসুর আহমদ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬
জামাতের ভূমিদস্যুদের দ্বারা মূল্যবান ভূমি জবর দখলের চেষ্টা॥ সংঘর্ষে ৪জন আহত :  প্রবাসে থাকলেও সাজানো মামলায় আসামী হলেন ভূমি মালিকের পুত্র মোঃ মনসুর আহমদ

নিজস্ব প্রতিনিধি : শহরতলির খাদিমপাড়ায় মূল্যবান ৯০ শতক ভূমি জবর দখল করতে গেলে প্রবল প্রতিরোধের মুখে পালিয়ে গেলেন জামাত নেতা আতিকুর রহমান ও তার দলবল। গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজী দুপুর অনুমান ১২ ঘটিকায় গোলাপগঞ্জ থানাধীন ফুলবাড়ি এলাকার আফতাব উদ্দিন খান এর পুত্র জামাতে ইসলামী সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক ও ভূমিখেঁকো আতিকুর রহমান খান সন্ত্রাসীদের নিয়ে সিলেট শহরতলির খাদিমপাড়ায় জকিগঞ্জ উপজেলাধীন হাসিতলা আনন্দপুর গ্রামের খরিদা স্বত্ত্ব দখলীয় প্রায় ৯০ শতক ভূমি দীর্ঘদিন যাবৎ জালিয়াতির মাধ্যমে জবর দখলের চেষ্টা চালান। ভূমি মালিকপক্ষের প্রবল প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সংঘর্ষের ঘটনায় জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক আতিকুর রহমান খান বাদী হয়ে ৫ সহোদরসহ ৮জনের নাম উল্লেখপূর্বক শাহপরাণ (রহ.) থানায় একটি হত্যা প্রচেষ্টার মামলা দায়ের করেছেন। আসামীরা হলেন- (১) আহমদ আল ফয়ছল (৪০), (২) আহমদ আল আফজল (৩৮), (৩) আহমদ আল মাহফুজ (২৬), (৪) মোঃ মনসুর আহমদ (৩২), (৫) আহমদ আল মঞ্জুর, সর্ব পিতা- সফিক আহমদ, সর্ব সাকিন- হাসিতলা, আনন্দপুর, ডাকঘর- সোনাসার, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট, (৬) জাকারিয়া (৩০), পিতা- আজিজুর রহমান, সাং দাসপাড়া, (৭) সামাদ (২৫), পিতা- রফিক মিয়া, সাকিন- বালুটিকর, ও (৮) বাবুল (২৬), পিতা- গেদা মিয়া, সাং লালখাটঙ্গী, সর্ব ডাকঘর খাদিমনগর, সর্ব থানা- শাহপরাণ (রহ.), জেলা- সিলেট। এর আগে পূর্ব শত্রুতার জের ধরে গত ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে সন্ত্রাসীরা ভূমি মালিক এর পুত্র মোঃ মনসুর আহমদ কর্তৃক পরিচালিত নগরীর শাহী ঈদগাহের পার্শ্বে ভাটি বাংলার লাইব্রেরীতে গিয়ে অতর্কিত হামলা চালায় বলে জানা গেছে। সন্ত্রাসীরা প্রতিশোধপরায়ণ হয়ে এবং প্রশাসনকে ব্যবহার করে বিভিন্ন ধরণের অপকর্ম করে বেড়ালেও এমনকি সাজানো মামলা দিয়ে অহেতুক হয়রানি করার কারণে ভূক্তভোগী পরিবার আইনী সহায়তা পাচ্ছেন না। বর্তমানে ভূমিদস্যুরা মূল্যবান ভূমি জবরদখল করতে ব্যর্থ হয়ে শাহপরাণ (রহ.) থানায় একটি সাজানো মামলা (নং- ২৪, তারিখ- ০৭/০২/২০২৬ ইংরেজী, যাহার জি.আর. মামলা নং- ১৫৮/২০২৬ ইংরেজী, ধারা- ১৪৩/৪৪৮/৩২৩/ ৩২৬/৩০৭/৫০৬ দঃ বিঃ) সংক্রান্তে দায়ের করা হয়েছে।