• ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

admin
প্রকাশিত মে ১৫, ২০২৬
সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুর নাম বন্ধন, তাঁর বয়স পাঁচ মাস।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

এ নিয়ে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২জনে।

এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ৩১১ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোন রোগী শনাক্ত না হলেও এই সময়ে ৬৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৯ জন হাম রোগী শনাক্ত হয়েছে। আর মারা যাওয়া শিশুদের মধ্যে ৩ জন নিশ্চিত হামের রোগী ছিলেন সেটি নিশ্চিত করা গেছে। বাকিরা হামের উপসর্গে মারা গেছেন।