• ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা

admin
প্রকাশিত মার্চ ২৭, ২০২৬
স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ মার্চ লন্ডনের একটি অভিজাত হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
এছাড়াও সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ১নং মোল্লারগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মুহিতসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশকে বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে দাঁড় করেছিল আওয়ামী লীগ। গত ১৫ বছরে আওয়ামী লীগ নজির বিহীন উন্নয়ন করেছে। পদ্মা সেতু ও বঙ্গবন্ধু স্যাটেলাইট আওয়ামী লীগের তৈরি। এসব সফলতায় ঈর্শ্বান্বিত হয়ে রাজাকাররা দেশে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। তারা একটি বিশেষ বাহিনী দ্বারা অস্ত্রের মুখে আমাদেরকে দেশ ত্যাগে বাধ্য করেছে।
তারা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার থেকে পদত্যাগ করেননি। তিনি এখনও বৈধভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা তাঁর হাতে গড়া সৈনিক। আমরা ফিরবো। বিরের বেশে ফিরবো। একদিন এই দেশকে শকুনের থাবা থেকে মুক্ত করবো ইনশা আল্লাহ।
আলোচনা শেষে ইফতারের আগ মুহূর্তে বিশেষ মোনাজাতে দেশের জন্য মঙ্গল কামনা করেন নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি