পলাতক আসামী ফারুকের বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারি

ডেইলি বাংলার আলো ::
প্রকাশিত November 12, 2024
পলাতক আসামী ফারুকের বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারি

চন্দনাইশ প্রতিনিধি ::
চট্রগ্রাম জেলার চন্দনাইশ থানায় দায়ের করা মামলার আসামী মোহাম্মদ ফারুক এর বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করেছেন আদালাত ।  গতকাল ১১/১১/২০২৪ইং চট্রগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. খালিদ হাসান খান এক আদেশে মোহাম্মদ ফারুককে গ্রেফতারের জন্য এ গ্রেফতারি পরওয়ানা জারি করেন ।  পলাতক মোহাম্মদ ফারুক চট্রগাম জেলার চন্দনাইশ থানার বৈলতলীর ১৯ নং ওয়ার্ডের জাফরাবাদ গ্রামের মোহাম্মদ ইউনুস এর ছেলে। তার বিরুদ্ধে বাংলাদেশ দন্ডবিধির ২৯৫ (ক) ও ২৯৮ দন্ডবিধির মামলা চলমান রয়েছে।  মামলা নং ০৮, চন্দশাইল থানা ও জিআর মামলা নং ১১৩/২০২৩ইং।