স্টাফ রিপোর্টার,
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার ও বন্দরবাজার প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে পুরো নগরী মুখরিত হয়ে ওঠে।
র্যালিতে নেতৃত্ব দেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, জিয়াউল গনি আরিফিন জিল্লুর, সৈয়দ মিসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জাকির হোসেন মজুমদার ও সিলেট মহানগর (২১ নং ওয়ার্ড) যুবদলের সহ-সভাপতি তাহমিদ খান শিমুল।
আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির অর্থ সম্পাদক এনামুল কুদ্দুস, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, যুব বিষয়ক সম্পাদক মির্জা সম্রাট, শিক্ষা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান হিরু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. এম এ হক বাবুল, ছাত্র বিষয়ক সম্পাদক সুদিপ জ্যোতি এষ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামানসহ মহানগর যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
র্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা মুক্তিযুদ্ধকে সঠিক দিকনির্দেশনা দিয়েছিল। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদল সর্বদা রাজপথে থাকবে।
পরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।