বাংলার আলো ডেস্ক :::::::: বিয়ানীবাজারে আওয়ামী লীগ নেতা আতাউর রহমান খানের মেয়ে মোহনা খান আত্মহত্যার ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় দায়ের করা মামলায় পলাতক জায়দুল হকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট গতকাল ০৬/০৩/২০২৬ ইংরেজী তারিখে এক আদেশে এই গ্রেফতারী পরোয়ানার আদেশ দেন। পলাতক জায়দুল হক বিয়ানীবাজার উপজেলার খশির রামনগর গ্রামের মোঃ আজিজুর রহমানের ছেলে। উল্লেখ্য জায়দুল হকের প্রেমিকা আওয়ামী লীগ নেতা আতাউর রহমান খানের মেয়ে মোহনা খান আত্মহত্যা করায় তার ভাই রুবেল খান বাদী হয়ে বিয়ানীবাজার থানায় ০৬/০৩/২০২৬ ইংরেজী তারিখে দঃ বিঃ ৩০৬ ধারা যা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন ।